জল বাঁচাও প্রাণ বাঁচাও কর্মসূচী পালন করলেন স্কুলের পড়ুয়ারা

জল বাঁচাও প্রাণ বাঁচাও কর্মসূচী পালন করলেন স্কুলের পড়ুয়ারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,১২ ই জুলাই :জল বাঁচাও প্রাণ বাঁচাও কর্মসূচী পালন করলেন স্কুলের পড়ুয়ারা*
১২ ই জুলাই কে রাজ্য সরকার ‘সেভ ওয়াটার ডে’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর সেই কারণেই জল বাঁচানোর বার্তা নিয়ে ১২ ই জুলাই সকালে পথে নামল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামালগাজি সিস্টার নিবেদিতা হাইস্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ স্কুলের পড়ুয়ারা জল বাঁচানোর বিভিন্ন বার্তা ও পোস্টারের মাধ্যমে নিয়ে পথে নামেন। জল না বাঁচালে আগামী দিনে কি ধরনের সমস্যা হতে পারে সেগুলি কার্যত পোস্টার ও প্লাকার্ডে উল্লেখ ছিল। এলাকার সাধারণ মানুষকে জলের অপচয় বন্ধের জন্য বন্ধের জন্য আবেদন জানান তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top