
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১২ ই জুলাই :বেহালায় বেপরোয়া লরির বলি বছর পঞ্চাশের অজ্ঞাত পরিচয় এক সাইকেল আরোহী। শুক্রবার বেলা আড়াইটে নাগাদ বেহালার ডায়মন্ড হারবার রোডে ট্রাম ডিপোর সামনে সাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে এক বেপরোয়া গতিতে আশা সিমেন্টের লরি ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে এবং ট্রাফিকের লাল সিগন্যাল উপেক্ষা করে ওই সাইকেল আরোহীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তি অত্যন্ত গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে পরে পুলিশ বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে লরি ও লরির চালককে আটক করেছে বেহালা থানার পুলিশ ঘটনাস্থলে উত্তেজনা*।


















