
এ যেন স্বপ্নের ফাইনাল। ১০০ ওভার ক্রিকেট খেলার পরও হার মানল না কোনও দল। ৪৪ বছরের বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথমবার আয়োজিত হল সুপার ওভার। তাতেও ফয়সালা হল না। দু’দলই সুপার ওভারে তুলল ১৫ রান করে। কিন্তু, নির্ধারিত ওভারে বেশি বাউন্ডারি মারায় চ্যাম্পিয়ন হল ব্রিটিশরা। আর সেই স্বপ্নের ফাইনালে স্বপ্নপূরণ হল ইংল্যান্ডের।


















