
জলপথেই যে রয়েছে মাছে-ভাতে বাঙালির রসনা তৃপ্তির হদিশ। গরম ভাতে ভাজা, সর্ষে বাটা দিয়ে ভাপা, কালোজিরে, বেগুন দিয়ে পাতলা ঝোল বা টক৷ যাই হোক না কেন ইলিশ বাঙালিয়ানার অবিচ্ছিন্ন অংশ। ইলিশের পুষ্টিগুণে মধুর হয় যৌন মিলনও।শুধু মিলন সুখই নয়, পরিবার পরিকল্পনাকেও পরিপূর্ণ করতে সামুদ্রিক মাছ খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে গবেষকদের দাবি, পুষ্টিগুণে সামুদ্রিক মাছের তালিকায় প্রথমেই রয়েছে ইলিশ। মিচিগান ও টেক্সাসে প্রায় পাঁচশো দম্পতির উপর গবেষণা চালিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ-এর গবেষকরা। দেখা গিয়েছে যাঁরা সপ্তাহে দু’দিনের বেশি ইলিশ মাছ খান তাঁদের কামাসক্তি অনেক বেশি। পাশাপাশি খুব অল্প সময়ের মধ্যেই তাঁদের বন্ধ্যাত্বজনিত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এবং মহিলারা সন্তান ধারণে সক্ষম হয়েছেন।



















