গৃহধূর শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়ল ভূত

গৃহধূর শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়ল ভূত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কাটোয়া :গৃহধূর শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়ল ভূত। পলাতক ভূতকে ধরতে ময়দানে নেমেছে পুলিস। ঘটনা পূর্ব বর্ধমানের কাটোয়া পুর এলাকার থান্ডারপাড়ার।
আক্রান্ত গৃহবধূর অভিযোগ, মাসখানেক ধরে তাদের বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়। রবিবার রাতে একেবারে ঘরে ঢুকে পড়ে ভূত। জড়িয়ে ধরে গৃহবধূকে। ব্লাউজ ছিঁড়ে শ্লীলতাহানি করে। গৃহবধূ চিৎকার করে পরিবারের অন্যান্যদের জাগিয়ে তোলেন। ধরা পড়ে ভূত। দেখা যায়, অন্য কেউ নয়। ভূত আসলে প্রতিবেশী যুবক সুরজ শেখ।আক্রান্ত গৃহবধূ জানিয়েছেন, প্রতিবেশী যুবক সুরজ শেখ মুখে পাউডার ও গায়ে কালি মেখে ভূত সেজে এসেছিল। তবে আমি হাল ছাড়িনি। ধরে জাপটে ধরি তাকে। তার পরই বেরোয় তার আসল রূপ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top