বিজেপি করার অপরাধে মহিলাকে গণধর্ষণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি করার অপরাধে মহিলাকে গণধর্ষণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কাঁথি,১৬ ই জুলাই : বিজেপি করার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির তালপাটি উপকুল থানার সাহেবনগর গ্রামের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় খেজুরি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনও অভিযোগ নেয়নি বলে মহিলার অভিযোগ।এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি।
গত ৪ জুলাই দুপুরে ওই পাট্টা জমি দখল করার জন্য কয়েকজন তৃণমুল নেতা কর্মী জমিতে জমায়েত হয় বলে মহিলার অভিযোগ। ওই সময় মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। সেই সময় কয়েকজন যুবক মহিলার ছেলেকে বেধড়ক মারধর শুরু করে। তাদের হাত থেকে ছেলেকে ছাড়াতে গেলে দুষ্কৃতীরা মহিলাকে টানতে টানতে তাঁর পুরানো বাড়ির ভিতর নিয়ে যায় এবং মুখে কাপড় বেঁধে তিনজন মিলে মহিলাকে গনধর্ষন করে বলে গৃহবধুর অভিযোগ।
পরে গৃহবধু তালপাটি উপকুল থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। ধর্ষিতা মহিলা এরপর এলাকার তৃণমুলের পঞ্চায়েত সদস্যার স্বামী ও আরও দুজন ধর্ষণকারী সহ প্রায় দশজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top