
নিজস্ব সংবাদদাত,কলকাতা,১৭ ই জুলাই :ইডির নজরে এবার জম্বু কাশ্মির ব্যাংক ম্যানেজার। ইডির তরফ থেকে জম্বু এন্ড কাশ্মীর ব্যাংকের ম্যানেজারদের জিজ্ঞেসাবাদের জন্যে ডাকা হয়। আজ ইডি দফতরে আসেন তারা। ইডি সূত্রে খবর সুদীপ্ত সেন কলকাতা থেকে পালিয়ে আস্তানা নেন জম্বু কাশ্মীরে। সেই সময় জে এন্ড কে ব্যাংকের মারফতে কোনো রকম টাকা লেনদেন হয়েছিল কিনা সেই গুলি জানতেই তাদের তলব করে ইডি।



















