চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার বাইরে অবস্থান বিক্ষোভ করলেন আইএনটিইউসি নেতাকর্মীরা

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার বাইরে অবস্থান বিক্ষোভ করলেন আইএনটিইউসি নেতাকর্মীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান ,৯ ই আগস্ট : একের পর এক রাষ্ট্রয়াত্ব কারখানা বন্ধ হতে চলেছে। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কে কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার। বিগত কংগ্রেস আমলে যা হয়েছে তার সমস্ত কিছু ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মোদি সরকার। আর তারই প্রতিবাদে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার বাইরে ধর্ণা অবস্থান করলেন আইএনটিইউসি নেতাকর্মীরা। শুক্রবার বেলা দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার গেটের বাইরে এই ধর্ণা অবস্থান চলে।

কেন্দ্রীয় শিল্পনীতির বিরুদ্ধে গর্জে ওঠেন আইএনটিইউসি নেতারা। একগুচ্ছ দাবি নিয়ে তাদের অবস্থান প্রতিবাদের ঝড় তোলে। যদিও এই অনুষ্ঠানে আসার কথা ছিল বিধায়ক বিধান উপাধ্যায়ের। কিন্তু তিনি অনুষ্ঠানে যোগ দেননি। যদিও আইএনটিইউসি নেতারা জানান আমাদের মত এক, তাই আমরা আশা করছি বিধায়ককে আমাদের পাশে পাব

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top