নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১২ ই আগস্ট : গতকাল রাত্রে বীরভূমের সিউড়ির ডাঙাল পাড়ায় আত্মঘাতী হয়েছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের আংশিক অধ্যাপিকা শুভ্রা মন্ডল। কারণ হিসাবে উঠেছিল প্রেমিক প্রেমিকার মতবিরোধ। প্রেমিকা শুভ্রা মন্ডল প্রেমিক সুমন চট্টোপাধ্যায় কে বারবার বিয়ের কথা বললেও রাজি হচ্ছিল না তাতে। এরপরই আত্মঘাতী হয় প্রেমিকা।

অধ্যাপিকা আত্মঘাতী ঘটনায় গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত প্রেমিক সুমন চট্টোপাধ্যায়কে। আজ অভিযুক্তকে সিউড়ি আদালতে তোলা হলে পুলিশ সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। কিন্তু বিচারক সায়নী মুখার্জি দু দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।




















