ছেলেকে সুস্থ করতে রিহাবে পাঠিয়ে ৩৬ ঘন্টার মধ্যে হাতে মিলল ছেলের মৃতদেহ

ছেলেকে সুস্থ করতে রিহাবে পাঠিয়ে ৩৬ ঘন্টার মধ্যে হাতে মিলল ছেলের মৃতদেহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,১২ ই আগস্ট :ছেলেকে সুস্থ করতে রিহাবে পাঠিয়ে ৩৬ ঘন্টার মধ্যে হাতে মিলল ছেলের মৃতদেহ। মৃতের নাম ভবীন্দ্র শর্মা। জানা গেছে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল ওই যুবক। ছেলেকে সুস্থ করতে অজান্তেই রিহাবে ছেলেকে ভর্তি করে পরিবার, কিন্তু তারা জানতেন না যে রিহাবে নেশায় আসক্ত মানুষের চিকিৎসা করা হয়, মানসিক ভারসাম্যহীন মানুষের নয়।

৬ই আগস্ট দুপুরে ভবীন্দ্র শর্মাকে রিহাবে ভর্তি করা হলে ৭ই আগস্ট রাতে বাড়িতে তার মৃত্যুসংবাদ আসে। পরিবারের অভিযোগ রিহাব সেন্টারের গাফিলতিতেই এই ঘটনা ঘটে। এছাড়া আরও অভিযোগ প্রধাননগর থানায় অভিযোগ জানিয়েও প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম কোনো সাহায্য পায়নি মৃতের পরিবার। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে মৃতের পরিবারের পক্ষ থেকে একটি সাংবাদিক সন্মেলনের আয়োজন করে ন্যায় দাবি করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top