দিল্লিগামী বিমানে প্রসেনজিৎ-মুকুল সাক্ষাৎ,উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মিমিও

দিল্লিগামী বিমানে প্রসেনজিৎ-মুকুল সাক্ষাৎ,উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মিমিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সম্প্রতি দিল্লি যাওয়ার পথে বিমানে মুকুল রায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেখা হয়েছিল। তাদের মধ্যে কথাও হয়েছে। আর সেখান থেকেই জোর জল্পনা প্রসেনজিৎ বিজেপিতে যোগ দিচ্ছেন। তবে সেদিন কিন্তু এই ঘটনার সাক্ষী ছিলেন আরও একজন। তিনি মিমি চক্রবর্তী। দিল্লিগামী বিমানে ঠিক কী ঘটেছিল সেদিন? বললেন মিমি। মিমি জানান, সেই বিমানে সেদিন তিনি এবং তাঁর ম্যানেজারও ছিলেন। গোটা ঘটনাটা তিনি চাক্ষুষ করেছেন। আর ৫ জনের মতোই প্রসেনজিৎ কথা বলেছিলেন মুকুলের সঙ্গে।

এমনকী, মিমি নিজেও গিয়ে কথা বলেছিলেনব মুকুল রায়ের সঙ্গে। পায়ে হাত দিয়ে প্রণাম সেরেছেন।
মিমির কথায়, “গুরুজনদের থেকে আশীর্বাদ নেওয়ার এই রীতি তাঁর মা-বাবার থেকেই শেখা। সিনেমার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। আমি অবশ্যই একজন সাংসদ। কিন্তু যখন আমি অভিনেত্রী তখন শুধুমাত্রই একজন শিল্পী। যার সঙ্গে রাজনীতির রঙের কোনও মিল নেই।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top