স্বাধীনতা দিবসের আগে বীরভূম থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক।

স্বাধীনতা দিবসের আগে বীরভূম থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৩ই আগস্ট : স্বাধীনতা দিবসে হাতেগোনা আর মাত্র একটা দিন, আর তার আগেই বীরভূম থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে বিস্ফোরক। বিস্ফোরক উদ্ধারের সফলতা বীরভূম পুলিশের।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ঝাড়খন্ড লাগোয়া বীরভূমের মুরারই থানার পলশা মোড় থেকে বিস্ফোরক গুলি উদ্ধার হয়। ভোররাতে একটি ট্রাক্টরের মাধ্যমে বিস্ফোরকগুলি পাচার করার কাজ চলছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম পুলিশের একটি স্পেশাল টিম পলশা গ্রামের কাছে নাকা চেকিং শুরু করে। নাকা চেকিংয়ের সময় একটি ট্রাক্টর থেকে উত্তর হয় ওই বিপুল পরিমাণ বিস্ফোরক। ঘটনার সময় ট্রাক্টরের চালক এলাকা থেকে চম্পট দেয়। ফলে বিস্ফোরকগুলি উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

উদ্ধার হওয়া বিস্ফোরক গুলির মধ্যে রয়েছে ২৫০০ জিলেটিন স্টিক। এই বিপুল পরিমাণ বিস্ফোরক কি কারণে পাচার করা হচ্ছিল তা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে বিস্ফোরকগুলি বাজেয়াপ্ত করার সাথে সাথে আটক করা হয়েছে ট্রাক্টরটিকে। এই সকল বিস্ফোরক ঝাড়খন্ড থেকে আসছিল বলেই পুলিশের অনুমান, তবে এগুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে নিয়ে তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top