বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন শিলিগুড়ি পুরনিগমের কাউন্সিলর

বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন শিলিগুড়ি পুরনিগমের কাউন্সিলর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,১৪ই আগস্ট : একটি গাছ একটি প্রাণ এই বার্তাকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন শিলিগুড়ি পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নান্টু পাল। শিলিগুড়ি পুরনিগমের বিধান স্পোর্টিং ক্লাব এবং বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বুধবার সকালে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গোষ্ঠপাল মূর্তির পাদদেশ থেকে শুরু করে বিধান রোডের বেশ কয়েকটি জায়গায় গাছ লাগানো হয়। এদিন গাছগুলি লাগান ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নান্টু পাল। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী বাবলু তালুকদার এবং শিলিগুড়ি বিধান স্পোটিং ক্লাবের ও বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top