বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,১৫ই আগস্ট :ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বরা গ্রামে বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।

অভিযোগ পারিবারিক সম্পত্তি গত বিবাদ কে কেন্দ্র করে বিজেপি কর্মীকে মারধোর উত্তেজনা এলাকা । অভিযোগ বিজেপি নেতা শাহাবুদ্দিন এর কাছে তৃণমূল কর্মীরা আজকে পারিবারিক বিবাদের কথা জানতে গেলে ।দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় । তারপর বিজেপি পার্টি অফিসে ভাঙচুর করে তৃণমূল । অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য রশিদ তরফদারের বিরুদ্ধে ।

কথা বলতে বলতে হঠাৎ উত্তপ্ত হয়ে গিয়ে পার্টি অফিসে ভাঙচুর চালায় তৃণমূল । যদিও এ বিষয়ে তৃণমূল পঞ্চায়েত সমিতি সদস্য রশিদ তরফদার সমস্ত ঘটনা মিথ্যে বলে জানান । ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ । এলাকায় উত্তেজনা ।।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top