নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৬ই আগস্ট : তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীকে লোহার রড এবং ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ার হরিসরা পঞ্চায়েতে ।গতকাল হরিসরা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য সুপ্রিয়া হাজরার স্বামী নয়ন হাজরা তার ভাইজি কে টিউশন থেকে বাড়ি নিয়ে আসছিল। সেই সময় হরিসরা গ্রামের তার বাড়ি যাওয়ার পথে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা দাঁড়িয়ে ছিল। তাদের কে রাস্তা থেকে সরে দাঁড়ানো কথা বলতেই তৃণমূল কংগ্রেসের নয়ন হাজরার সঙ্গে ওই এলাকার বিজেপি নেতাদের শুরু হয় বচসা। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ বিজেপি কর্মীরা নয়ন হাজরা কে একা পেয়ে তার ওপর চড়াও হয়।

লোহার রড এমনকি ধারালো অস্ত্র দিয়ে তাকে মারা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আহত অবস্থায় নয়ন হাজরা পড়ে থাকে। পরবর্তীকালে নয়ন হাজিরার আক্রান্ত হবার খবর তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছালে ।তারা ও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে এবং নয়ন হাজিরা কে উদ্ধার করে। তাকে উদ্ধার করে প্রথমে সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় ।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করানো হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে ।এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করেনি ।যদিও ওই গ্রামের অবস্থা থমথমে ।এই সংঘর্ষের খবর বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে।



















