নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,১৬ই আগস্ট :দক্ষিণেশ্বরের মতো পবিত্র ভূমিতে বেআইনিভাবে মদের ঠেক এর প্রতিবাদ করায় আক্রান্ত হলেন স্থানীয় কাউন্সিলর ও তার ছেলে সহ বেশ কয়েকজন।
দক্ষিণেশ্বর রেল কলোনি এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি ভাবে মদের ঠেক চালায় বেশ কয়েকজন স্থানীয় যুবক। এই মদের ঠেক নিয়ে বৃহস্পতিবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে বচসা ও পরে হাতাহাতি শুরু হয়।বাবলু ও চাঁদুয়া নামে দুই মদ ব্যবসায়ী ও তাদের অনুগামীরা কয়েকজনকে মারধর করেছে।এছাড়াও রেলকলোনির বাসিন্দাদেরও মারধর করেছে বলে অভিযোগ।অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় বেআইনি ভাবে চলা মদের ঠেকের প্রতিবাদ করায় এই ঝামেলার সূত্রপাত।এই অশান্তির খবর পেয়েই দক্ষিণেশ্বর রেল কলোনিতে যান বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের স্থানীয় উন্সিলর শঙ্করী ভৌমিক

ও তাঁর ছেলে অরিন্দম ভৌমিক। অরিন্দম উত্তর ২৪ পরগনা জেলার যুব তৃণমূল সহ সভাপতি। সেখানে ঝামেলা ঠেকাতে গেলে তাদেরকেও মারধোর করা হয় বলে অভিযোগ। ইটের আঘাতে মাথা ফেটে যায় অরিন্দমের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বরানগর থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আহতদের উদ্ধার করে সাগরদত্ত স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। প্রথম দিকে পুলিশ আক্রান্ত কাউন্সিলর অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে অবশ্য সেই অভিযোগ নেয় পুলিশ। বরানগর থানার গোটা ঘটনার পুলিস তদন্ত শুরু করলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।দক্ষিণেশ্বর ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে বেলঘড়িয়া থানার পুলিশ ফাঁড়ি।পুলিশের নাকের ডগায় কিভাবে এই বেআইনি মদের ব্যবসা চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।



















