স্বামীর বিবাহ বহির্ভুত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

স্বামীর বিবাহ বহির্ভুত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,১৬ই আগস্ট :স্বামীর বিবাহ বহির্ভুত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।মৃতের নাম নাসিমা বিবি (২০)।অভিযোগ বছর দুয়েক আগে বাসন্তী থানার কালিপদর মোড়ের পেশায় দর্জি আবেদ আলী শেখের সাথে নাসিমার দেখাশোনা করে বিয়ে হয়।

প্রথম দিকে সব ঠিক থাকলেও গত কয়েক মাস আগে স্বামীর বিবাহ বহির্ভুত সম্পর্কের কথা জানতে পারে নাসিমা,আর সেই সম্পর্কের প্রতিবাদ করায় মাঝে মধ্যে মারধোর করত মৃত গৃহ বধূর স্বামী ও তার পরিবারের লোকেরা।গত ১৫ দিন আগে ও মারধোর করে স্বামী।তারপর ওই গৃহ বধূর বাবা গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে চলে আসে।গত রবিবার অভিযুক্ত স্বামী তাঁকে বাড়িতে নিয়ে যায় ।

এরপর বৃহস্পতি বার রাতে মৃত গৃহবধূর বাপের বাড়িতে খবর দেওয়া হয় তাঁদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এরপর নাসিমা বাপের বাড়ির লোকজন গিয়ে দেখে তাঁদের মেয়ে বারান্দায় পরে রয়েছে।বাড়ির অন্যান্য সদস্যরা পালিয়েছে।তড়িঘড়ি নাসিমা কে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।মৃত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ তাঁদের মেয়েকে পিটিয়ে খুন করা হয়েছে।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top