নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৬ই আগস্ট :প্রায় সাড়ে তিন ঘন্টা জেরার পর সিজিও কম্প্লেক্স থেকে বেরিয়ে গেলেন রাজীব কুমার। আজ সকাল গা টা নাগাদ সিআইডি ইকোনমিক অফেন্স উইংয়ের একজন অফিসার এবং বিধান নগর কমিশনারেট এর একজন পুলিশ আধিকারিক আসেন। তার আগেই নোটিশ করা হয়েছিল কলকাতার প্রাক্তন কমিশনার কে। তারা প্রায় দুপুর দুটো পর্যন্ত সিবিআইয়ের সিজিও কম্প্লেক্স এর অফিসে বসে ছিলেন একটি চিঠি নিয়ে।

এরপরই ১ :৪৫ নাগাদ সিবি আই সি জিও কমপ্লেক্সের দপ্তরে ঢোকেন কলকাতা ও বিধান নগর কমিশনারেট এর প্রাক্তন কমিশনার রাজীব কুমার। রাজীব কুমার চেয়েছিলে ১৯ তারিখ হাইকোর্টের মামলার পরবর্তী শুনানি অব্দি সিবিআই এর কাছ থেকে সময় চেয়ে নিতে।কিন্তু শেষ পর্যন্ত তার আগেই ১৬ তারিখ রাজকুমারকে হাজিরা দিতে হলো সিবিআই এর কাছে।সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে গেল ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো কথা বলতে চাননি তিনি। সিজিও কম্প্লেক্স এর পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল।



















