
নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা ,২১ শে অক্টোবর :রাজ্য স্কুল স্পোর্টস গেমসে অভাবনীয় সাফল্য দক্ষিন চব্বিশ পরগনা জেলার। ক্যারাটে বিভাগে ১১টি সোনা জিতে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করল দক্ষিন চব্বিশ পরগনা জেলা। ১১টি সোনার পাশাপাশি ৭টি রুপো ও ৬টি ব্রোঞ্জ পেয়েছে জেলার ছেলে ও মেয়েরা। সোনারপুরে সমস্ত কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রঞ্জন বৈদ্য। তিনি বলেন রাজ্য জুড়ে বাংলার ছেলে মেয়েরা ভালো ফল করবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা সাফল্য পেয়েছেন তারা সকলেই খুশি। আগামীদিনে আরও সাফল্য তারা পাবেন বলে আশাপ্রকাশ করেন।


















