
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২১ শে অক্টোবর : জিয়াগঞ্জে সপরিবারে খুনের ঘটনার সিবিআই তদন্তের দাবিতে এবং সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবিতে বীরভূম জেলা জেলা শাসকের মাধ্যমে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি প্রদান করল বজরং দল। প্রসঙ্গত শারদ উৎসবে দশমীর দিন রাতে সপরিবারে খুন হতে হয় বন্ধু প্রকাশ পাল ও তার গর্ভবতী স্ত্রী এবং তার ছেলেকে। সেই ঘটনা তদন্তে নেমে মুর্শিদাবাদ জেলার পুলিশ গ্রেপ্তার করে দাবী করে যে ২৪৫০০ টাকার এলআইসির রশিদ নিয়ে বিবাদের জেরে সপরিবারে খুন হয়েছে বন্ধু প্রকাশ পাল। এমনকি অভিযুক্ত রাজমিস্ত্রি খুনের কথা কবুল করেছে বলেও জানান মুর্শিদাবাদ জেলা পুলিশ।
পুলিশ খুনি কে ধরলেও পুলিশের ওই দাবিকে মানতে নারাজ বজরং দল। তাই এবার সিবিআই তদন্তের দাবি নিয়ে বীরভূম জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করল। তাদের দাবি প্রকৃত সত্য বেরিয়ে আসেনি, সিরিয়ায় দিয়ে তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে।


















