রেশনের মাল পাচার করতে গিয়ে ধরা পড়লো ডিলার

রেশনের মাল পাচার করতে গিয়ে ধরা পড়লো ডিলার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২২ শে অক্টোবর : রাতের অন্ধকারে রেশনের মাল পাচার করা হচ্ছিল আর তা হাতেনাতে ধরলেন স্থানীয় কাউন্সিলর। আসানসোল এস বি গরাই রোডে গরাই রেশন দোকানের ঘটনা।
প্রভাবশালী ব্যবসায়ী পরিবার গরাই বাড়ি থেকেই রেশনের মাল পাচার হচ্ছিল বলে অভিযোগ। রেশন দোকানের মালিক আভা গরাই নাকি সেই মাল পাচার করছিলেন রাতের অন্ধকারে। হাতে নাতে ধরলেন স্থানীয় কাউন্সিলর মধুমিতা চট্টোপাধ্যায়। এরপর হীরাপুর থানার পুলিশ এসে সেই মাল তুলে নিয়ে যায়।
মধুমিতা দেবী জানিয়েছেন, এর আগেও রেশনের মাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন আভা দেবী। সেবার অবশ্য মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছিলেন। ভবিষ্যতে আর এধরনের কাজ করবেন না বলে কথাও দিয়েছিলেন। কিন্তু তিনমাসের মধ্যে আবারও একই ঘটনা।
অন্যদিকে আভা গরাই অতীতে মুচলেকা দেওয়ার কথা স্বীকার করলেও বর্তমানে তিনি মাল পাচার করছিলেন না বলে দাবি করেছেন। তার বক্তব্য খাদ্য সামগ্রী অনত্র রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top