আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুস্কৃতি, উদ্ধার পাইপগান, কার্তুজ ও ভোজালি

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুস্কৃতি, উদ্ধার পাইপগান, কার্তুজ ও ভোজালি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২২ শে অক্টোবর : রবিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ কামারথুবা মোর এলাকা থেকে সন্দেহভাজন দুই যুবক কে আটক করে। ধৃত দুজন সঞ্জয় বিশ্বাস বাড়ি কামারথুবা এবং কুদ্দুস আলি মন্ডল বাড়ি রাউতারা এলাকায় ধৃত দুজনকে তল্লাশী চালিয়ে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ এবং ভোজালি উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা গেছে অসামাজিক কাজের উদ্দেশ্যে জড়ো হয়েছিল এই দুই যুবক। ধৃত দুজনকে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে। তদন্তে হাবড়া থানা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top