অপর গাড়িতে সজোরে ধাক্কা, কেবিনে আটকে চালক

অপর গাড়িতে সজোরে ধাক্কা, কেবিনে আটকে চালক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২২ শে অক্টোবর : রানীগঞ্জের রানিসায়ের মোর লাগোয়া দুই নম্বর জাতীয় সড়কে একটি জলের ট্যাংকার এর পেছনে একটি ৪০৭ গাড়ি সজোরে ধাক্কা মারলে ৪০৭ গাড়ি চালক আটকে পড়ে কেবিনে। জলের ট্যাংকারটি সুযোগ বুঝে চম্পট দিলেও কেবিনে থাকা চালক আটকে পড়ায় তাকে উদ্ধার করতে আধ ঘন্টারও বেশি সময় পুলিশ প্রশাসনের। স্থানীয়দের মদতে পুলিশ তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পরিচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনা প্রসঙ্গে জানা যায় যে মঙ্গলবার সকাল আটটা নাগাদ একটি কোলকাতার ডানকুনি অভিমুখ থেকে আসা ৪০৭ গাড়ি এমওয়ে র কসমেটিক্স নিয়ে আসানসোল দিকে যাচ্ছিল। সে সময় রানিসায়ের মোড়ের কাছে ট্রাফিক সিগন্যাল দেওয়ায় একটি জলের ট্যাঙ্কার দাঁড়িয়ে পড়লে সেই ট্যাঙ্কারের পেছনেই ধাক্কা মারে ৪০৭ গাড়িটি। গাড়ির গতি এতটাই ছিল যে ওই জলের ট্যাঙ্ক ফাটিয়ে কেবিনটি ঢুকে পড়ে। এই ঘটনা ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা লক্ষ্য করেই পাঞ্জাবীমোড় ফাঁড়িতে খবর দিলে পাঞ্জাবি পুলিশ পৌঁছে উদ্ধারকার্য জোটে প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে ওই গাড়ির চালক কে কেবিল থেকে বার করতে সচেষ্ট হয় পুলিশ। গুরুতর আহত ওই ৪০৭ গাড়ি চালকের বছর ৩২ এর বিহারের সমস্তিপুর এলাকার রবি পাশওয়ান বলে জানা গেছে। এদিনের এই ঘটনায় দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে ২ নম্বর জাতীয় সড়ক পরে ট্রাফিক পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ও স্বাভাবিক করে যান চলাচল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top