
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২৩ শে অক্টোবর : ভোররাতে আগুনে ভষ্মিভূত করাত কল কাঠের মিল ও একটি বাড়ি। বনগাঁ থানার বক্সী পল্লী এলাকার ঘটনা। কাঠ মিলের মালিক অশোক অধিকারী বলেন “আগুনে করাতকলের বেশিরভাগ অংশ ও কাঠ পাতা মজুদ করা টিনের ছাউনি সম্পূর্ণ পুড়ে গিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হলো। আগুন লাগে কাঠগোলার পাশের গোপাল পালের বাড়িতে ।তার একটি ঘর ও তার ভেতরের খাট আলমারি , সেলাই মেশিন, আসবাবপত্র পুড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার বিগেট। দুটি ইঞ্জিনের সহায্যে এখনো আগুন আয়ত্তে আনার চেষ্টা চলছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ ও কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।



















