বিষ খেয়ে আত্মঘাতী এক গৃহবধূ

বিষ খেয়ে আত্মঘাতী এক গৃহবধূ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা: বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃতার নাম সোনালী হালদার (২৮)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অন্তর্গত পিয়ালি খোলাঘাটা এলাকায়। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে তড়িঘড়ি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে খবর বছর দশেক আগে সোনালীর বিয়ে হয়। তার দুটো সন্তান রয়েছে। কিন্তু বছর কয়েক আগে স্বামীর সাথে অশান্তি হয় স্বামীর ঘর ছেড়ে চলে আসে সে। বাপের বাড়ির কাছেই ঘর ভাড়া নিয়ে থাকতো সোনালী। পরিচারিকার কাজ করে সংসার চালাতো সে। কিন্তু কী কারণে আত্মঘাতী হল সোনালী সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। সোনালীর পরিবারের সদস্যরাও এ বিষয়ে কিছুই বলতে পারছেন না। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন সে। বারাইপুর থানার পুলিশ রাতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কি কারনে আত্মঘাতী হলেন ওই গৃহবধূ সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top