সোমবার নদিয়ার রানাঘাট পুরসভার কমিটির এক বোর্ড মিটিং হয়।তাতে সিদ্ধান্ত নেওয়া হয় ১১ নং ওয়ার্ডের পুর প্রতিনিধি পবিত্র কুমার ব্রহ্মকে পুরভোটের টার্মস থেকে তাকে বাদ দেওয়া হয়।মঙ্গলবার এমন খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়ে ওই পুরএলাকার বাসিন্দারা।এরপর রানাঘাট পুরসভার ১১ নং ওয়ার্ডের বাসিন্দারা রানাঘাট পুরসভার সামনে হাতে প্লাকার্ড নিয়ে প্রতিবাদে সরব হন।

বাসিন্দারা জানতে চান পুরসভার বোর্ড কমিটি থেকে তাদের কাউন্সিলর পবিত্র কুমার ব্রহ্মকে কেনো সরিয়ে দেওয়া হল।এদিন বেশকিছুক্ষন চলে প্রতিবাদ বিক্ষোভ।যদিও ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পবিত্র ব্রাহ্মণ জানান আমার ওয়ার্ডের লোক আমাকে না জানিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন।এবিষয়ে ১১ নং ওয়ার্ডের এক বাসিন্দা প্রতিমা রায় জানায় রানাঘাট পুরসভা গোপনে আমাদের দীর্ঘদিনের পুর প্রতিনিধিকে দল থেকে কেনো বাদ দিল?এবিষয়ে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পবিত্র ব্রহ্ম জানান আমি প্রতিদিনকার মত আজও রানাঘাট পুরসভায় আসি।শুনলাম গতকাল পুর প্রতিনিধির টার্মসে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে।দলে ৪ জন পদাধিকারিক রয়েছেন। অথচ আমাকে ওই প্রশাসক কমিটিতে রাখা হয়নি।তিনি আরও জানান আমি দীর্ঘ ৩০ বছর ধরে রানাঘাট পুরসভার পুর প্রতিনিধিত্ব করে আসছি এবং দীর্ঘ প্রায় ৪৮ বছর ধরে রাজনিতীর সাথে যুক্ত। রানাঘাট পুরসভার সবচেয়ে সিনিয়র পুর প্রতিনিধি তাই রানাঘাটের মানুষ বিচার করবে।আমি ঠিক না বেঠিক। এপ্রসংগে রানাঘাট পুর প্রধান পার্থ সারথী চ্যাটার্জী বলেন সরকারী নিয়ম মেনে পুরভোটের দলের কমিটি গঠন করা হয়েছে।এব্যাপারে আমার কিছু বলার নেই।কাকে নোমিনেট করবে সেটা সবটাই সরকারের ব্যাপার।কেউ যদি অবুঝ হয় ক্ষোভ থাকে তাহলে আমার কিছু করার নেই বলে দায় সারেন তিনি।




















