আমফানের প্রভাব ইতিমধ্যেই দেখতে শুরু করেছে বাংলা। উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি হতে শুরু করেছে।
এখনো পর্যন্ত পাওয়া খবরে কলকাতার গা ঘেঁষে বেরোবে আমফান। বুধবার বিকালে ১২০-১৩০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।যুদ্ধ কালীন তৎপরতায় রয়েছে কলকাতা কন্ট্রোল রুম।
পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। দিঘা থেকে ১৭৭ কিমি দূরে রয়েছে আমফান ঘূর্ণিঝড় । এদিন বিকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে দিঘা ও বাংলাদেশের মধ্যে ল্যান্ডফল করবে আমফান।
সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে দুই ২৪ পরগনার উপকূলে ঢেউয়ের উচ্চতা হতে পারে সর্বোচ্চ ১৫ ফুটের বেশি। পূর্ব মেদিনীপুর উপকূলে ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা হতে পারে ১২ ফুট।




















