নদীয়ার শান্তিপুরের 13 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ।নদিয়ার শান্তিপুরে বুধবার সকাল দশটা নাগাদ স্থানীয় একটি মনোহারী দোকানে কিছু জিনিষ কিনতে যায় 13 বছরের ওই নাবালিকা। বিক্রিত দ্রব্যের মূল্য না নিয়ে নাবালিকাকে কুপ্রস্তাব দেয় ওই দোকানদার। নাবালিকা রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক শারীরিক নির্জাতন করে বলে অভিযোগ নাবালিকার পরিবারের। নাবালিকা চেঁচামেচি করলে ঘটনাস্থলে ছুটে আসে আশেপাশের স্থানীয় মানুষজন। এ বিষয়ে শান্তিপুর থানায় একটি অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পরে বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।




















