মুর্শিদাবাদ এর সুতি, ডোমকল ও লালাবাগের ডাহাপাড়ার পরে এবার বহরমপুরে থাবা বসালো করোনা ভাইরাস । বহরমপুর শহরে মধুপুর এলাকায় এক ৬৪ বছর বৃদ্ধার শরীরে করোনা আক্রান্তের হদিস মিলেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বৃদ্ধা বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে অপারেশন করাতে ভর্তি হয়েছিলেন তারপরে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে।
এরপরে মেডিকেলের আধিকারিকের বৃদ্ধাকে বহরমপুর কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ মুর্শিদাবাদ ডিস্টট্রিক্ট পুলিশ এর তৎপরতায় গোটা মধুপুরে এলাকা ঘিরে দেওয়া হয়। খুব শীঘ্রই গোটা এলাকা শানিটাইজেশন করা হবে বলে জানা যায়।





















