আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে শুক্রবারই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার সকালের নবান্ন বৈঠকেই প্রধানমন্ত্রীকে রাজ্যে আসার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।হেলিকপ্টারে দুর্গত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে।


জানাগিয়েছে শুক্রবার সকাল 10 টায় বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ অনন্যা নেতা নেত্রীরা।
কলকাতায় পৌঁছে এয়ারপোর্ট থেকে বসিরহাটে যাবেন তিনি এমনটাই খবর দলীয় সূত্রে।সব শেষে তিনি প্রশাসনিক কর্তাদের সাথেও বৈঠক করবে বলে সূত্রের খবর।


















