ঈদের খাদ্য সামগ্রী প্রদান করলেন স্থানীয় যুবকেরা।

ঈদের খাদ্য সামগ্রী প্রদান করলেন স্থানীয় যুবকেরা।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খড়গ্রামে ঈদের খাদ্য সামগ্রী প্রদান করলেন স্থানীয় যুবকেরা।
কয়েক দিন পরেই ঈদ। লকডাউনের জেরে কাজ হারিয়ে বাড়িতে বসে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। কাজ না থাকায় টান পড়েছে ভাড়ারে। এই সমস্ত মানুষের কথা ভেবে ঈদের সামগ্রী প্রদান করলেন খড়গ্রাম ব্লকের নোনাডাঙা সামাজিক শিক্ষা প্রতিষ্ঠানের যুবকবৃন্দরা ।বৃহস্পতিবার বিকেলে নোনাডাঙা গ্রামে একটি খামারে ইদেল ফেতার উপলক্ষে ঈদের খাদ্যসামগ্রী ও ইফতারের খাবার প্রদান করা হয়। এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নোনাডাঙা গ্রামের চাকরিজীবি, দিঘিমালিক, ধানের আড়ৎ মালিক এবং শিক্ষানুরাগী মানুষেরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নোনাডাঙা গ্রামের সকল মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top