ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী,দিলীপ ঘোষ,লকেট চ্যাটার্জী, রাহুল সিনহা সহ নেতা নেত্রীরা।

ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে পরিদর্শন মমতা ও মোদির।আকাশ পথে দুই ২৪পরগনা পরিদর্শনে বেরিয়ে পড়েন তাঁরা।কুলতলী, কাকদ্বীপ,হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখবেন।

প্রকৃত ক্ষতির মূল্যায়ন করতে বসিরহাটে ৪৫ মিনিটের এক প্রশাসনিক বৈঠক।ইতিমিদ্ধে বসিরহাটের কলেজে মাঠে পৌঁছে গেছেন মোদি ও মমতা।বসিরহাট কলেজ ভবনেই হবে প্রশাসনিক বৈঠক।এই বৈঠকে উপস্থিত থাকছেন রাজ্যপাল,মুখ্যসচিব ও বিজেপির একটি প্রতিনিধি দল।

ইতি মধ্যেই বৈঠকে উপস্থিত হয়েছেন মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সাংসদ নুসরাত জাহান।কিন্তু তারা আদেও বৈঠকে অংশ নেবেন কিনা তা স্পষ্ট নয়। বৈঠকের শেষে দুপুরে ১.৩০নাগাদ প্রধানমন্ত্রী রওনা দেবে ভুবনেশ্বরের উদ্দেশ্যে।

আমফান তছনছ করে করে দিয়েছে গোটা রাজ্য।সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ২৪ পরগনা।রাজ্যে আমফানের তান্ডবের বলি ৪০। মৃতের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর।



















