কান্দিতে নিজের ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

কান্দিতে নিজের ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভা এলাকার হোটেল পাড়ায়। মৃত ইমরান শেখের দেহ কান্দি থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আল্লারাখা শেখ পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে মৃতের মা মুন্নিহার বিবিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাগিয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সকলের ওপর মানসিক ও শারিরীক অত্যাচার চালাতো ইমরান। এদিন বিকালে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সাথে বচশা শুরু করে। সেই সময় ইমরানের বাবা আল্লারেখা লাটির বাড়ি মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমরানের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top