বিধাননগর ATI এর বাসিন্দারা খবর পায় সল্টলেক ATI চত্বরে রাজ্য সরকারের তরফ থেকে একটি কোয়ারেন্টাইন সেন্টার করা হবে। এরপর তারা আতঙ্কিত হয়ে সকাল থেকে বিক্ষোভ দেখায় ATI এর গেটের সামনে।

তাদের দাবি তারা এখানে পরিবার নিয়ে থাকে এই ঘনবসতি এলাকায় কোরেন্টাইন সেন্টার করা হলে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরে তারা বিক্ষোভ দেখায়।


















