তিন দিন কেটে গেলেও এখনো বিদ্যুৎ স্বাভাবিক হয়নি মধ্যমগ্রামের বিভিন্ন জায়গায়।গতকাল মদ্যরাত পর্যন্ত কয়েটি জায়গায় বিদ্যুৎ এলেও,মধ্যমগ্রাম বাদুরোড ধরে আশপাশের এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়নি।ফলে বাড়িতে অসুস্থ ব্যক্তিদের খুব সমস্যায় পরতে হচ্ছে।বাধ্য হয়ে মধ্যমগ্রাম চৌমাথা অবরোধ শুরু করে স্থানীয় মহিলা পুরুষরা।

দীর্ঘ ২৫মিনিট পর পুলিশ এসে বিক্ষোভকারীদের সরাতে গেলে বচসা শুরু হয় পুলিশের সাথে।

বিক্ষোভকারীদের অভিযোগ পুলিশ অবরোধ হটাতে মৃদু লাঠিচার্জ করে।বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ।


















