এবার রাজ্যের বিপর্যয় মোকাবিলায় সেনাবাহিনীর দল।

এবার রাজ্যের বিপর্যয় মোকাবিলায় সেনাবাহিনীর দল।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চার দিন হয়ে গেল সল্টলেকের বিভিন্ন রাস্তায় এখনও পড়ে আছে গাছপালা। কোথাও পরে আছে কারোর বাড়ির ছাদের টিন। আমফনের ধ্বংস্তূপ সরাতে দেখা মেলেনি রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর। অবশেষে শনিবার রাতে সল্টলেকে এল সেনাবাহিনী দল । রবিবার সকাল থেকে তারা জোরকদমে AD, BD সহ বিভিন্ন ওয়ার্ডে ধ্বংসস্তুপ সরানোর কাজ চালাচ্ছে। দ্রুত সরানো হচ্ছে রাস্তায় পড়ে থাকা গাছপালা।


সল্টলেকের ১৪ টি ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডেই আমফনের ধ্বংসলীলার ছবি বিদ্যমান। সল্টলেকে হৃত গৌতব ফেরাতে সেনাবাহিনী আসায় সাধুবাদ জানিয়েছে সল্টলেকের বাসিন্দারা। অন্যদিকে আমফনের আগে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল প্রত্যেক ওয়ার্ডে বিপর্যয় মোকাবিলার জন্য পুলিশ ও পুরসভা মিলিয়ে পাঁচজন কর্মী থাকবে। আমফন এল আর গেল তাদের দেখা মিলল না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top