
নিজস্ব সংবাদদাতা খড়গপুর:-▪ দিল্লি ভুবনেশ্বর রাজধানী শ্রমিক স্পেশাল এক্সপ্রেস এর কামরায় এক ব্যক্তির কাছে প্রায় এক কিলো সোনা ও নগদ ১১ লাখ টাকা উদ্ধার করল রেলের সুরক্ষা বাহিনীর জওয়ানরা।গোপন সূত্রে পুলিশ জানতে পারে ঐ ট্রেনে এক ব্যক্তি তার পরিবারের সাথে এই বিপুল পরিমাণ টাকা ও সোনা সহ সফর করছে। শুক্রবার রাতে ঐ ট্রেন খড়গপুরের হিজলী স্টেশনে এলে ঐ ব্যক্তির থেকে টাকা ও গহনা সোনা উদ্ধার করে পুলিশ। জানা যায় ঘাটালের বাসিন্দা ওই ব্যক্তি তার পরিবারের সঙ্গে ওই ট্রেনে দিল্লি থেকে ফিরছিল। তবে এত নগদ টাকা ও প্রায় এক কিলো সোনা কোথা থেকে নিয়ে আসছিল তার কোনো বৈধ কাগজ না দেখাতে পারায় তাকে ও তার পরিবারকে খড়্গপুরের হিজলি স্টেশনের রেল সুরক্ষা বাহিনীর জওয়ানরা আটক করে।ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন রেলওয়ে সুরক্ষা বাহিনী। লকডাউন এর জেরে যেখানে কোমর ভেঙ্গে গেছে প্রায় সব শ্রেণীর মানুষের সেখানে এই ব্যক্তির কাছে কি করে এলো এত টাকা ও সোনা।খবর দেওয়া হয়েছে আয়কর দফতরকেও। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।



















