নিকোপার্কের কাছ থেকে ওলা বাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই।

নিকোপার্কের কাছ থেকে ওলা বাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- পুলিশ সূত্রে খবর …..গত ১৩ তারিখ রাতে তপসিয়ার বাসিন্দা এক ওলা বাইক চালক বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ করে যে পিকনিক গার্ডেন থেকে এক ব্যক্তি এর বাইক বুক করে সকালে ।সেখান থেকে উঠে সেই বাইকে করে কলকাতা নিউটাউন রাজারহাট সল্টলেক ভাঙর এই সমস্ত এলাকা সারা দিন ধরে ঘুরে বেড়ায়।এর পর সন্ধ্যে বেলায় বাড়ি ফেরার নাম করে কলকাতার দিকে যাওয়ার সময়।বাইকের চালকের বাথরুম পেলে নিকোপার্কের কাছে দাঁড়ায়।সেই সুযোগে ওই বাইক আরোহী বাইক নিয়ে চম্পট দেয়।থানায় অভিযোগ দায়ের এর পর পুলিশ তদন্তে নেমে বাইক আরোহী অজিত আলী বৈদ্য (কাশিপুর, ভাঙর) কে গ্রেফতার করে কেষ্টপুর থেকে।তাকে জিজ্ঞাসাবাদ করে যার কাছে বাইক বিক্রি করেছিল সেই রিসিভার রকিবুল মোল্লা (কাশিপুর ,ভাঙর) কে ও গ্রেফতার করা হয়।উদ্ধার হয় ছিনতাই হওয়া বাইক টিও।আজ ধৃতদের বিধান নগর কোর্টে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top