রেশন দুর্নীতি বাগুইহাটি অঞ্চলে

রেশন দুর্নীতি বাগুইহাটি অঞ্চলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,বাগুইহাটি:-▪ রেশন দুর্নীতি নিয়ে বাগুইহাটিতে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। ডাল সহ বিভিন্ন রেশনিং খাদ্য সামগ্রী সাধারণ মানুষ পাচ্ছে না। ঘোষণা অনুযায়ী সর্বস্তরের মানুষ রেশন পাচ্ছে না।রেশনের মাল খোলা বাজারে কালোবাজারি হচ্ছে। এমনই কিছু দাবি সহ বেশ কিছু দাবি নিয়ে আজ ভিআইপি রোডের বাগুইআটিতে ফুড এন্ড সাপ্লাইয়ের (রেশনিং) অফিসের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। প্রায় আধ ঘন্টা বিক্ষোভ দেখানোর পর রেশনিং অফিসারের কাছে ডেপুটেশন দেয় কংগ্রেস কর্মীরা।
কোভিড ১৯ ও আমফান ঝড়ে বিধ্বস্ত পরিস্থিতির পর সাধারণ মানুষের একমাত্র সহায়ক “রেশন ব্যবস্থা”। কিন্তু এখনও পর্যন্ত ডাল সহ বিভিন্ন রেশনিং খাদ্য সামগ্রী সাধারণ মানুষ পাচ্ছেন না।
বিক্ষোভে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস (শহর) এর কার্যকরী সভাপতি সোমেশ্বর বাগুই, সাধারণ সম্পাদক শক্তি মৈত্র।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top