
নিজস্ব সংবাদদাতা উত্তর ২৪পরগণা:-▪ মঙ্গলবার দেগঙ্গার হাদিপুর-ঝিকড়া এক নম্বর পঞ্চায়েতের সিঙ্গের আটি গ্ৰামের তৃণমূলের গ্ৰামসভার সদস্যের মিরাজউদ্দিন মন্ডলের বাড়ির সামনে তাজা বোমা পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগের তীর তৃণমূলের অপর গোষ্ঠীর দিকে। রাত হলেই যুব তৃণমূল কর্মীদের ভয় দেখানোর জন্য প্রতিদিন রাতে তাদের বাড়ি লক্ষ করে বোমাবাজি করে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন। বর্তমান পঞ্চায়েত প্রধান হারান মন্ডলের বাড়ির সামনে কয়েকদিন আগে বোমাবাজি হয় এবং এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। অভিযোগ যুব তৃণমূলের পক্ষে দশজন পঞ্চায়েত সদস্য আমফানে ক্ষতিগ্ৰস্থদের সাহায্যে এগিয়ে এসেছে সেটা সহ্য করতে না পেরে এলাকার অপর তৃণমূল গোষ্ঠীর লোকজন সন্ত্রাস সৃষ্টি করার জন্য প্রায়দিন বোমাবাজি করছে এবং তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ির সামনে বোম ফেলে দিয়ে যাচ্ছে। দেগঙ্গা থানার পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।



















