হাবড়ায় করোনা আক্রান্ত দুই, মৃত একবৃদ্ধ।

হাবড়ায় করোনা আক্রান্ত দুই, মৃত একবৃদ্ধ।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা:-▪ উত্তর ২৪পরগনার হাবড়া এলাকায় আবার করোনার থাবা। ধানবাদ থেকে আত্মীয়র বাড়িতে এসে,লকডাউনের জন্য হিজলপুকুরে আটকে পড়েন এক বৃদ্ধ। সর্দি-খাশি দেখা দিলে,তাঁকে প্রথমে হাবড়ায় চিকিৎসকের কাছে, নিয়ে যান আত্নীয়রা৷ সেখান থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে বৃদ্ধের লালারস পরীক্ষায় কোভিড-১৯,ভাইরাস ধরা পড়ে। একদিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হিজলপুকুর এলাকায় বাঁশের ব্যারিকেড ও আক্রান্তর বাড়ি স্যানিটাইজ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে, হাবড়া দেশবন্ধু পার্ক সংলগ্ন কালীমাতা রোডে, এক অন্তঃস্বত্ত্বা গৃহবধূ কলকাতার রেলহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি,বর্তমানে মেডিক্যাল কলেজের কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। এই সংবাদ আসার পর , পুরসভা,দমকল ও পুলিশের উপস্থিতিতে এলাকায় স্যানিটাইজ করা হয়। সেই সঙ্গে প্রশাসন উক্ত এলাকাকে কোয়ারান্টিন জোন হিসাবে ঘোষণা করে। হাবড়ার প্রাক্তন পুরপ্রধান নীলিমেশ দাস জানান হাবড়াবাসী সজাগ ও সতর্ক থাকার পাশাপাশি প্রয়াজন ছাড়া বাজার বা বাইরে না বের হতে অনুরোধ করেছেন। এই দুই আক্রান্ত ও বহিরাগত বৃদ্ধের মৃত্যুতে ,হাবড়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গুজব ও আতঙ্ক যাতে না ছড়ায়, তার জন্য আমজনতাকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও, একশ্রেনির মানুষ এখন সামাজিক দূরত্ব মানাকে বুড়ো আঙুল দেখিয়ে, সর্বত্র মাস্ক ছাড়া হাবড়ায় ঘুরে বেড়াচ্ছে ৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top