দুর্গাপুরে একই পরিবারে ৬ জনের শরীরে করোনার থাবা

দুর্গাপুরে একই পরিবারে ৬ জনের শরীরে করোনার থাবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর:-▪ দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন করঙ্গ পাড়া মোড়ে একই পরিবারে ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেল । দুর্গাপুর স্টেশন বাজারের ব্যাবসায়ী ওই পরিবারের ছোট ছেলের গত পরশু অর্থাৎ ১৪ই জুন করোনা ধরা পড়ে। তাকে মলানদিঘীর বিশেষ কোভিড হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে পরিবারের লোক। হাসপাতালে পরিবারের সোয়াব নমুনা নেওয়া হয় , যে পরীক্ষার আজ ফলাফল আজ পজিটিভ এসেছে। এই খবর এসে পৌছান মাত্রই চাঞ্চল্যের সৃষ্টি হয় কোকওভেন থানা এলাকার স্টেশন বাজার সহ করঙ্গপাড়া এলাকায়। একসাথে ৬ জনের পজিটিভ আসাতে ব্যাবসায়ীর বাড়ীর এলাকা ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে । ইতিমধ্যেই স্বাস্থ্যদপ্তরের এ্যাম্বুলেন্স এসে পরিবারের বাকি ৫জনকে মলানদিঘীর বিশেষ কোভিড হাসপাতালে নিয়ে যায় ।

প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল সহ নগরনিগমের একাধিক পুরপিতা এই করঙ্গপাড়া এলাকাতেই বসবাস করেন। বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল জানান মহকুমা শাসকের নির্দেশে গোটা এলাকা সিল করা হয়েছে।স্যানিটাইজ করা হবে গোটা এলাকা ।  যদি কারোর সমস্যা হয় , তাহলে সরকারী কোয়ারেন্টাইন সেন্টারে তাদের রাখা হবে বলে জানিয়েছেন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল । সব মিলিয়ে নতুন করে এই শিল্প শহরে করোনা আতঙ্ক মাথা চাড়া দেওয়ায় উদ্বেগে শহরবাসী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top