
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগনা:-দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ কোস্টাল থানার বিনোদপুর গ্রামে লোকালয়ে ঢুকে পড়ল একটি কুমির । বুধবার গভীররাতে গ্রামের একটি পুকুরে কুমিরটিকে দেখতে পাওয়া যায় । গ্রামবাসীরা তড়িঘড়ি পুলিশ ও বন দপ্তরকে খবর দিলে তাঁরা এসে পুকুর থেকে কুমিরটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রের খবর স্বাস্থ্য পরীক্ষার পর কুমিরটিকে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।


















