
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর,২ জুলাই :-▪ কোক ওভেন থানার অন্তর্গত সাগরভাঙ্গা নতুন তাতিপাড়া এলাকায় এক নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন ও কোকওভেন থানার পুলিশ। চাইল্ড লাইন সূত্রে জানা গেছে, ওই মেয়েটির বয়স ১৫। গতকাল দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা গোপন সূত্রে জানতে পারে এই নাবালিকার বিয়ের কথা। তারপরে কোকওভেন থানা এবং চাইল্ড লাইনকে খবর দেওয়া হয়।আজ ওই মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বিয়ে আটকায়।জানা যায় মেয়ের বাবা মারা গেছে বহু দিন আগে , অভাবের সংসার সেকারণেই মেয়ের মা বিয়ে দিয়ে দিচ্ছেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পোরমাতা অঙ্কিতা চৌধুরী। তিনি জানান এতো কম বয়সে বিয়ে দেওয়া আইন এর চোখে দণ্ডনীয় অপরাধ।


















