
নিজস্ব সংবাদদাতা,মালদা, ৩ জুলাই :- গঙ্গায় জল বাড়তেই ভাঙ্গন শুরু হয়েছে কালিয়াচক 3 নম্বর ব্লকের চক বাহাদুরপুর গ্রামে। আতঙ্কে বাড়ি-ঘর সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ভাঙ্গন কবলিত এলাকার গুলির মধ্যে বৈষ্ণবনগর অন্যতম । ফি বছর ভাঙ্গনে গঙ্গা গর্ভে তলিয়ে যায় বিঘার পর বিঘা জমি। এবছর বর্ষার শুরুতেই ভাঙ্গন শুরু হয়েছে বৈষ্ণবনগর এর চক- বাহাদুরপুর গ্রামে।ভাঙ্গনে তীব্রতার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অর্জুন মন্ডল। বৃহস্পতিবার থেকে ওই এলাকায় প্রায় এক কিলোমিটার অংশ জুড়ে ভাঙ্গন হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় মন্ডল।



















