
নিজস্ব সংবাদদাতা, সল্টলেক, ৬ জুলাই :- সল্টলেকে ৩৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলার নির্মল দত্ত পেট্রোল গ্যাস মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করলেন এবং মিছিলে দেখা গেলো একটি চারচাকা গাড়ি দড়ি দিয়ে টেনে নিয়ে মিছিল করতে, কারণ তাদের দাবি আগামী দিনে তেলের মূল্যবৃদ্ধির কারণে দড়ি দিয়ে টেনে গাড়ি চালাতে হবে এবং রান্নার গ্যাসের দাম যে ভাবে বাড়ছে তাতে আগেকার দিনের মতো কাঠের আগুনে রান্না করতে হবে। মধ্যবিত্ত মানুষের গ্যাস কেনার ক্ষমতা চলে যাচ্ছে। মূল্যবৃদ্ধির কারণে এই মিছিল ৩৮ নম্বর ওয়ার্ডের ইএম বাইপাস থেকে শুরু হয়ে লাবনী আইল্যান্ড পর্যন্ত যায়।


















