
নিজস্ব সংবাদদাতা, মুম্বাই, ৬ জুলাই :- অজয় দেবগন আবার প্রযোজনায়, তাঁর নতুন হিন্দি ছবিতে জায়গা করে নিল লাদাখের গালওয়ান উপত্যকা।ভারত ও চীনা সেনার সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তাঁর এই নতুন ছবি । যদিও ছবির নাম বা কাস্টিং কোনোটাই চূড়ান্ত হয়নি এখনো । গালওয়ানে চীনা সেনার মোকাবিলায় বীর ভারতীয় সেনার বলিদানের কথাই থাকবে এই ছবিতে। নির্মাতাদের তরফে ছবির শ্যুটিং সংক্রান্ত তথ্য জানানো হবে চিত্রনাট্য এবং কাস্টিংয়ের কাজ শেষ হলে । যদিও নেটিজেনদের মধ্যে অনেকেই আলোচনা করছেন এই ছবির কাস্টিং নিয়ে। অনেকেই মনে করছেন, ছবিতে হয়তো একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন নিজেই। কিন্তূ এই প্রসঙ্গে তিনি কোনওরকম মন্তব্য করেননি।


















