
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: ফের শুক্রবার রাতে NIA এর হানা মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের জলঙ্গী থানার নওদাপাড়া গ্ৰামে তল্লাশি চালিয়ে এক যুবককে জঙ্গি সন্দেহ আটক করলো কেন্দ্রীয় তদন্তকারি একটি একটি দল। জানা গেছে,ধৃতর নাম, শামীম আনসারী বয়স ২৫ বছর।
সুত্রের খবর, আল-কায়েদা জঙ্গী সন্দেহে রাজ্যে যে ৯ জনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছে মৃত কুদ্দুস আনসারীর ছেলে শামীম আনসারীর নাম। পরে শুক্রবার রাতে শামীমের বাড়িতে হানা দেয় NIA এর একটি টিম এবং জঙ্গী সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বছর ২৫ এর শামীম আনসারী নামের এই যুবককে। যদিও ধৃতের পরিবার সুত্রে জানাগেছে, শামীম আনসারী বিগত তিন বছর ধরে কেরলে শ্রমিকের কাজে কর্মরত থাকলেও বছর দুয়েক আগে তার বিয়ে এবং তারপর থেকে সে এখানেই থাকত।



















