
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: রবিবার রাতে কাঁকসার পানাগড় বাজারে এক মিষ্টির দোকানে তালা ভেঙে চুরি। মিষ্টির দোকানের মালিক মহাদেব দে জানান সকালে তিনি মিষ্টির দোকান খুলতে এসে দেখেন দোকানের পেছনের দরজায় তালা ভাঙা অবস্থায় আছে এবং দোকানের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং ক্যাশবাক্স খোলা অবস্থায় আছে।কিছু সি.সি.টিভি ক্যামেরা ভেঙে দেয় দুস্কৃতীরা এবং ক্যাশবাক্স থেকে কিছু টাকাও চুরি হয়েছে বলে জানান দোকানের মালিক।খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে।কাঁকসা থানার পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে এবং সি.সি.টিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করছে।



















