নিজস্ব সংবাদদাতা ৯ নভেম্বর ২০২০ বীরভূম: চিনপাই গ্রামে কংগ্রেসের জেলা সভাপতি তথা কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ এদিন কংগ্রেসের একটি দলীয় কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বললেন, কংগ্রেস না থাকলে তোমার জন্ম হতো না। কংগ্রেস ছিল বলেই তোমার জন্ম হয়েছে।
আমাদের কাছে খবর আছে বীরভূম জেলায় বিধানসভা নির্বাচনে ১১ খানা সিটের মধ্যে ৫ টি পাবে বিজেপি , অপরদিকে তৃণমূল কংগ্রেস পেতে পারে তিনখানা শিট তাও কোন ঠিক নেই পাবে কিনা। এই বক্তব্য পরিপেক্ষিতে বীরভূম জেলার বিজেপি এর জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদকে। তিনি বলেছেন কংগ্রেস এবার ৫ টা সিট পাবে বীরভূমে এটা বলার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। পাশাপাশি তিনি দাবি করেন কংগ্রেস বিধায়ক তথা বীরভূম জেলার কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ যেটা বলেছেন সেটা ভুল, এগারোটার মধ্যে এগারোটায় পাবে ভারতীয় জনতা পার্টি।



















